মঙ্গলবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার চৌমুহনী এলাকায় একটি ওভারলোড ট্রাক আটকে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে। এতে দীঘিনালা-লংগাদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক বোয়ালখালীর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যান চলাচল বন্ধ রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, যান চলাচল স্বাভাবিক করতে কাঠের ট্রাক থেকে কাঠ খালাসের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যদিও মোটরসাইকেল ও অটোরিকশা বিকল্প রুটে চলাচল করতে পারে, তবে ভারী যান চলাচলের অনুমতি নেই।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান দিবস টিভি নিউস বলেন, ‘গাড়িতে, “বাহনে অতিরিক্ত কাঠের চাপের কারণে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। সেতু থেকে ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আশা করছি, বিকেলের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।



















