হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন
ছাত্র বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিভিন্ন ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ করেছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমস
গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিষয়টি অবগত কয়েকজন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অনেক অপরাধের অভিযোগ রয়েছে, যেমন গণঅভ্যুত্থানের সময় হত্যা, গত ১৬ বছরে গুম-ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড। . শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন সেনাপ্রধানের বিরুদ্ধে মামলা চলছে।
২৩ শে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে। তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

















